বুধবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৯ ই আগস্ট, ২০২৬)
আজ বুধবার দুপুর ২ টার সময় দেশের ৩ টি বিভাগের (রাজশাহী, খুলনা ও ঢাকা) বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ বুধবার দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে রংপুর ছাড়া অন্য ৭ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উপরে মৌসুমি নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে আজকেও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ও মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের সকল বিভাগে উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ বুধবার দেশের উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
আজ বুধবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ও পাবনা জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কক্সবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের এবং বান্দরবন, চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শুধুমাত্র খুলনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে এই দুই জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না ও সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেটে বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
==================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
যেহেতু লঘুচাপের কেন্দ্র ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম দিকে অবস্থান করতেছে তাই আজ বুধবার দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বান্কুরা, পুরুলিয়া, বর্ধমান, ও মালদহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

