রাতের বৃষ্টিপাত পূর্বাভাস (সকাল ৮ টার পর্যন্ত প্রযোজ্য)
আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: আজ রাতে সিলেট বিভাগের ৪ টি জেলার উপরেই বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে নেত্রকোনা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে। 
