একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাতের পূর্বাভাস (আগস্ট ১০, ২০২৬)

Blog Image
Email : 16k 12k

সোমবারের বৃষ্টিপাতের পূর্বাভাস (আগস্ট ১০, ২০২৬)

আজ সোমবার সকাল ৮ টা বেজে ৪৫ মিনিটের সময় রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা মানের বৃষ্টির উপস্থিতি দেখা গেছে। আজ বাংলাদেশের বেশিভাগ জেলার উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ সকাল ৯ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। তবে হবিগঞ্জ জেলার কোন কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।    


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শুধুমাত্র ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আজ সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।    


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সারাদিন রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে পঞ্চগড়, নীলফামারী, ও লালমনিরহাট জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।    


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী,  জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সারাদিন খুলনা বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে উপকূলীয় ৩ টি জেলা: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এর উপকূলীয় উপজেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।  


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলাগুলোর উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে গাজীপুর, ঢাকা, নরসিংদী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।  


ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ৩ টার পূর্বে জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না।  আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পূর্বে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 

Related Post