রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: বুধবার সকাল ৯ টা পর্যন্ত প্রযোজ্য
আজ রাত ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা বিভাগের বেশিভাগ জেলা এবং সিলেট, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের একাধিক জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: আজ রাতে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া জেলার উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় রাত ১ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও জামালপুর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য সময় সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের উত্তর দিকের পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
রাজশাহী বিভাগ: রাত ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে তীব্র বজ্রপাত সহ। এই বৃষ্টিপাত রাত ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: উত্তর দিকের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

