একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত

Blog Image
Email : 23k 12k

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত
চট্টগ্রাম বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: আজ বিকেল ৫ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগ: এই মুহূর্তে ভোলা, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে। ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ: আজ রাত ৯ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগ: আগামীকাল সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

=============================== ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। ভারতের ত্রিপুরা রাজ্য: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

Related Post