একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস: বিকেল ৬ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 23k 12k

শনিবারের বৃষ্টিপাত পূর্বাভাস: বিকেল ৬ টা পর্যন্ত প্রযোজ্য

শুভ সকাল বাংলাদেশের সবাইকে। অনেকদিন পরে সকাল-সকাল বাংলাদেশের বেশিভাগ জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। আজ সারদিন দেশের অল্প কয়েকটি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; তাও দুপুরের পরে। দুপুর ১২ টার পূর্বে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

কৃষি পরামর্শ:  কৃষকরা জমিতে কীটনাশক প্রয়োগ করতে চান তারা আজকে জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারেন।

Related Post