একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

দুপুর ১ পর থেকে রাত ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৬ ই সেপ্টেম্বর, ২০২৬)

Blog Image
Email : 9k 12k

দুপুর ১ পর থেকে রাত ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৬ ই সেপ্টেম্বর, ২০২৬)


আজ বুধবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


চট্টগ্রাম বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 

 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শেরপুর, ময়মনসিংহ, জামালপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 


সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।  


ঢাকা বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলার উপরে হলকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।   


রংপুর বিভাগ:  রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। 


বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


রাজশাহী বিভাগ:  রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 


খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Related Post