রাত ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ৩ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলা। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার উপরে হলকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

