একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 25k 12k

রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ৩ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন-কোন জেলার উপরে হালকা মানের বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি। বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।



Related Post