সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৬ ই সেপ্টেম্বর, ২০২৬)
আজ বুধবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ৪ টি বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হলকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলার কোন-কোন উপজেলার উপরে হলকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

