একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

হুশিয়ার সাবধান ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ও ত্রিপুরা রাজ্যবাসী।

Blog Image
Email : 12k 12k

হুশিয়ার সাবধান ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ও ত্রিপুরা রাজ্যবাসী। 


আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ:  মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগন্জ জেলা। ঢাকা শহরের উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। 

সিলেট বিভাগ:  সকল জেলা। বর্তমানে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করা শুরু করবে। 


চট্টগ্রাম বিভাগ: বর্তমানে ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। 


ত্রিপুরা রাজ্য:   সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।


আসাম রাজ্য:  সকাল ১১ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে আসাম রাজ্যের করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছার জেলার উপরে দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।  

Related Post