একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (দুপুর ১২ টা পর্যন্ত)

Blog Image
Email : 14k 12k

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (দুপুর ১২ টা পর্যন্ত)

আজ বৃহস্পতিবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা কারা যাচ্ছে

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। এ ছাড়া সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে যা সকাল ৯ টা পর্যন্ত অব্যহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। ৪ টি জেলার উপরেও বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে যা সকাল ৯ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: সকাল ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বিশেষ করে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: সকাল ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: সকাল ৮ টার পর থেকে ১০ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলা এবং সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Post