একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: সকাল ৯ টা পর্যন্ত

Blog Image
Email : 14k 12k
রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: সকাল ৯ টা পর্যন্ত
চট্টগ্রাম বিভাগ: এই মুহূর্তে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই মুহূর্তে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই মুহূর্তে ভোলা, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে শরিয়তপুর, মুন্সিগন্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৫ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা। সম্ভাব্য সময় রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা।
সিলেট বিভাগ: সকল জেলা। তবে আজ রাতে বৃষ্টিপাত ত্রিপুরা রাজ্যে থেকে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করবে। ফলে শুরুতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে শুরু হয়েছে পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগন্জ, পাবনা জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।

রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


============================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে।

Related Post