রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস: বিকেল ৫ টা পর্যন্ত
রাজশাহী বিভাগ: এই মুহূর্তে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই মুহূর্তে দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে টাঙ্গাইল, রাজবাড়ি, মানিকগঞ্জ জেলায় উপরে বৃষ্টিপাত দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ঢাকা শহরের সকল এলাকার উপরে বৃষ্টিপাত সম্পূর্ণ রূপে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও ময়মনিসংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: এই মুহূর্তে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ জেলার উপরে। চলমান বৃষ্টি দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই মুহূর্তে সিলেট বিভাগের সুনামগঞ্জ, ও হবিগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই মুহূর্তে শুধুমাত্র ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলায় হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: এই মুহূর্তে বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ৩ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

