একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

ঢাকা শহরের উপরে তীব্র বজ্রপাত, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার আশংকা আজ মঙ্গলবার (২২ শে সেপ্টেম্বর, ২০২৬)

Blog Image
Email : 30k 12k

ঢাকা শহরের উপরে তীব্র বজ্রপাত, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার আশংকা

আজ মঙ্গলবার (২২ শে সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা শহরে উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। যেহেতু বৃষ্টি-বাহী মেঘ খুবই ধীর গতিতে চলছে তাই ঢাকা শহরের উপরে বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। সেই সাথে ঢাকা শহর ব্যাপক জালবদ্ধতা সৃষ্টির আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের অফিস ও স্কুল-কলেজ-গামী মানুষদের আজ সকালে জলাবদ্ধতা ও ব্যাপক ট্রাফিক জামের আশংকা করা যাচ্ছে।   


সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উপরে।  


ভোর ৫ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়েও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।  

Related Post