একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: সকল ৮ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 10k 12k

রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: সকল ৮ টা পর্যন্ত প্রযোজ্য

আজ রাত ৩ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাভবনা রয়েছে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যা সকাল পর্যন্ত অব্যহত থাকার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোনার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী, পাবনা, সিরাজগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিরহাট জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের বভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ফরিদপুর ও রাজবাড়ী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ রাতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উত্তর দিকের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৮ টার পূর্বে উল্লেখযোগ্য পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের উপকূলী কোন-কোন জেলার উপরে হালকা পরিমান বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৮ টার পূর্বে উল্লেখযোগ্য পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

Related Post