একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 25k 12k

বুধবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় অনেক জেলার উপরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে। খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শরিয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে। আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থেমে-থেমে। ঢাকা শহরের উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহরের উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপরে। বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় পিরোজপুর ও বরগুনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী ও পাবনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও দিনাজপুর জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: সকল জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সর্ব-উত্তর ও দক্ষিণের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলী, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার জেলার উপরে।

Related Post