একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: সকল ৮ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 17k 12k

রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: সকল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় অনেক জেলার উপরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে। ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা রাত ১ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাত ১২ টার পর থেকে রাত ৩ টার মধ্যে জামালপুর ও শেরপুর জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা রাত ১ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতের বিভিন্ন সময়ে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে ঢাকা শহরের উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, ব্রাক্ষণবাড়িয়া, ও চট্টগ্রাম জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার উপরে। বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পিরোজপুর, বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার উপরে।

Related Post