বৃহস্পতিবারে বৃষ্টিপাত পূর্বাভাস: সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে:
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় পটুয়াখালি, ভোলা, ঝালকাঠি জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ১০ টা পর্যন্ত বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শরীয়তপুর, মাদারিপুর, গোপালগন্জ, মুন্সিগন্জ, নরায়নগন্জ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১০ টার মধ্যে ঢাকা, নরসিংদী, গাজিপুর, মানিকগন্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১০ টার মধ্যে এই সকল জেলা ছাড়াও ফেনী, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সুনামগন্জ, ও হবিগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সকাল ১০ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: সকাল ১০ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা খুবই কম।
রংপুর বিভাগ: সকাল ১০ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা খুবই কম। 
