একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারে বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 11k 12k

মঙ্গলবারে বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমান পাওয়া যায় নি। আজ সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: চট্টগ্রাম বিভাগ: দুপুর ২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার সহ পারবত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, ও বাগেরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্য। উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বরিশাল বিভাগ: দুপুর ২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ: রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: বিকেল ৫ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে গাজিপুর, টাঙ্গাইল, মানিকগন্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগ: রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহী বিভাগ: রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিলেট বিভাগ: রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য: বিকেল ৫ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকালকের মতো।

Related Post