একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

আজ রাতে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Blog Image
Email : 6k 12k
আজ রাতে ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ রাত ৮ টার পর থেকে রাত ২ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপলাগন্জ (সাম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে)। নরসিংদী, ঢাকা, কিশোরগন্জ ও গাজিপুর জেলার বিভিন্ন উপজেলা (সাম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে রাত ৩ টার মধ্যে)
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবন জেলা। সাম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগন্জ, সিলেট, হবিগজ, মৌলভীবাজা জেলা। সাম্ভব্য সময় বিকেল ৬ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা। সাম্ভব্য সময় সন্ধা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল, বরগুনা, পিরোজপুর জেলা। সাম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, খুলনা, নড়াই, যশোর, ঝিনাইদহ। সাম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।


Related Post