শুক্রবারে বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ শুক্রবার সকাল ৮ টা বেজে ৪৫ মিনিটের সময় খুলনা বিভাগের ১/২ টি, বরিশাল বিভাগের ১/২ টি এবং ঢাকা বিভাগের ১/২ টি জেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির প্রমাণ পাওয়া গেছে ও প্রায় ৬০ টির মতো জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্যের উপরে একটি মৌসুমি লঘু চাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় মাগুরা ও নড়াইল জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর দিকের জেলাগুলোর উপরে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরগুনা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ২ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ দুপুর ১২ টার পূর্বে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ রাত ৮ টার পূর্বে শুধুমাত্র নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; জামালপুর ও শেরপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ফরিদপুর ও মাদারীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ রাত ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
সিলেট বিভাগ: রাত ১০ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

