শনিবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৫ ই আগস্ট, ২০২৬)
আজ শনিবার সকাল ৭ টার সময় খুলনা বিভাগের (বাগেরহাট, পিরোজপুর), চট্টগ্রাম বিভাগের (নোয়াখালী), সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দেশের অন্য ৬০ টি জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বেলা বাংলাদেশের বেশিভাগ জেলার উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
আজ শনিবার ভারতের ওড়িশা রাজ্যের উপরে একটি মৌসুমি লঘু চাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বাগেরহাট ও পিরোজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ দিনের বেলা রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে তাপপ্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র নোয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুর ২ টার পূর্বে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ রাত ৮ টার পূর্বে শুধুমাত্র নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। জামালপুর ও শেরপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাতে আবারও শুধুমাত্র নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে শরিয়তপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগন্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। আজ দিনের বেলা রংপুর বিভাগের জেলাগুলোর উপরে তাপপ্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: রাত ১০ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

