একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মৌসুম লঘুচাপের প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাতের আশংকা আজ সোমবার।

Blog Image
Email : 8k 12k
মৌসুম লঘুচাপের প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাতের আশংকা আজ সোমবার।
আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে একটি মৌসুমি লঘু চাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের সকল বিভাগের উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সোমবার রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে।
খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা; বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ও ভোলা জেলা এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ সোমবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে।

Related Post