একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৬ ই আগস্ট, ২০২৬)

Blog Image
Email : 5k 12k

রবিবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৬ ই আগস্ট, ২০২৬)


আজ রবিবার সকাল ৮ টার সময় খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ২/৩ টি জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অন্য ৬ টি বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ রবিবার দিনের বেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজও রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে।  


আজ রবিবার ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে একটি মৌসুমি লঘু চাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার রাতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


আজ রবিবার সকাল ৮ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা, সাতক্ষীরা যশোর ও বাগেরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।   


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম।   


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে দুই একটি জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। আজ দিনের বেলা রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে তাপপ্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র নোয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। তবে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   


ময়মনসিংহ বিভাগ: আজ রাত ৮ টার পূর্বে শুধুমাত্র নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পূর্বে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাতে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার মেঘালয় সীমান্তবর্তী কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।  


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে শরিয়তপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। আজ দিনের বেলা রংপুর বিভাগের জেলাগুলোর উপরে তাপপ্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে। 


সিলেট বিভাগ: রাত ৮ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ৮ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  


==================================


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: 


যেহেতু লঘুচাপের কেন্দ্রের অংশ ওড়িশা রাজ্য ও পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপরে অবস্থান করতেছে তাই আজ রবিবার  দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিম দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেদিনীপুর, বান্কুরা, উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, হাওড়া, হুগলী, বর্ধমান, ও কোলকাতা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ দুপুর ৩ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে।


Related Post