সোমবারে বৃষ্টিপাত পূর্বাভাস (১৭ ই আগস্ট, ২০২৬)
আজ সোমবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় দেশের ৮ টি বিভাগের কোন-না-কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সোমবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে একটি মৌসুমি নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ, ত্রিপুরা রাজ্য, মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের সকল বিভাগের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ সোমবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ভারি থেকে অতি-ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপরে। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে আগামী ২৪ ঘণ্টায় ১০০ থেকে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পাবনা ও নাটোর জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর ও নেত্রকোনা জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৬ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে সিলেটে বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

