একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 4k 12k



আজ রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৬ টার মধ্যে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলটে বিভাগ: মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ জেলা।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলা।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী, ও ব্রাক্ষণবাড়িয়া জেলা।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, গাজীপুর জেলা।
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, পন্বচগড়। বৃষ্টির সম্ভাবনা রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।


Related Post