একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৩১ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 11k 12k

শনিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৩১ শে অক্টোবর, ২০২৬)
আজ দুপুর ১৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। বরিশাল বিভাগ: বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ৩ টার পর থেকে সন্ধা ৭ টার মধ্যে। রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, সিরাজগন্জ জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। রংপুর বিভাগ: আজ রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জামালপুর ও ময়মনসিংহ জেলার উপরে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কোন-কোন জেলার জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষীপুরম ও নোয়াখালী চট্টগ্রাম জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ: দুপুর ১৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ ৮ টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে অল্প পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিন-পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, মানিকগন্জ, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগন্জ, ও ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।


Related Post