ঘূর্ণিঝড় অর্ণব সুপার-সাইক্লোনে পরিণত হওয়ার প্রবল আশংকা: আপডেট ৬ (২৭ শে অক্টোবর)
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘন্টার ব্যাপক শক্তি অর্জন করে আজ মঙ্গলবার দুপুর ৩ টার সময় ঘূর্ণিঝড় অর্ণব অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে (Extremely Severe Cyclonic Storm) পরিণত হয়েছে। এই সময় ঘূর্ণিঝড় অর্ণব এর বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার পরিমাপ করা হয়েছে। আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারীকৃত সর্বশেষ তথ্য অনুসারে ঘূর্ণিঝড় অর্ণব এর সুপার-সাইক্লোনে পরিণত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে আজ মধ্যরাতের যে কোন সময়।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩ টার সময় ঘূর্ণিঝড় অর্ণব এর চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টির চার-পাশে ৩৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৪৭ মিলিবার রেকর্ড করা হয়েছে। আজ দুপুর ৩ টার সময় কোলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্র।
আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ, ২৭ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় দুপুর ৩ টা বেজে সময় ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৬ দশমিক ২ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে।
ঘূর্ণিঝড় অর্ণব আজ মঙ্গলবার রাত ১২ টার পর থেকে আগামীকাল ভোর ৬ টার মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করার আশংকা করা যাচ্ছে যখন এটি সুপার-সাইক্লোনে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। এখানে উল্লেখ যে বাতাসের গতিবেগ যদি ঘন্টার ১২০ নটিকাল মাইল বা ২২২ কিলোমিটারের বেশি হয় তখন সেই ঘূর্ণিঝড়কে সুপার-সাইক্লোন বলে। আশংকা করা যাচ্ছে উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি তার সর্বোচ্চ শক্তিতে থাকবে।
আজ মঙ্গলবার মধ্যরাতের পর থেকে শুরু করে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিশাখাপত্তম সামুদ্র বন্দরের দক্ষিণ দিকের উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে (Extremely Severe Cyclonic Storm) Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৬৬ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত) হিসাবে আঘাত করার আশংকা করা যাচ্ছে।

