একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস (২০ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 20k 12k

মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস (২০ শে অক্টোবর, ২০২৬)
আজ মঙ্গলবার দুপুর ১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার কোন-কোন স্হানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য ৬২ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। কুয়াশা পূর্বাভাস: আজ মঙ্গলবার মধ্য রাতের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৭ টার মধ্যে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

Related Post