সোমবারের আবহাওয়া পূর্বাভাস (১৯ ই অক্টোবর, ২০২৬)
আজ সোমবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার কোন-কোন স্হানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য ৬২ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।
কুয়াশা পূর্বাভাস:
আগামীকাল মঙ্গলবার সকালে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লালমনিরহাট, কুড়িগ্রাম, মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

