একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় অর্ণব অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে (আপডেট ৫, ২৭ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 22k 12k

ঘূর্ণিঝড় অর্ণব অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে (আপডেট ৫, ২৭ শে অক্টোবর)
মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘন্টার ব্যাপক শক্তি অর্জন করে অতি তীব্র ঘূর্ণিঝড় (Very Severe Cyclonic Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) পরিণত হয়েছে (আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারীকৃত সর্বশেষ তথ্য অনুসারে)। ঘূর্ণিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টির চার-পাশে ২৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৭২ মিলিবার রেকর্ড করা হয়েছে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ, ২৭ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় রাত ৩ টা বেজে সময় ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘূর্ণিঝড় অর্ণব আজ মঙ্গলবার সর্বোচ্চ শক্তি অর্জন করার আশংকা করা যাচ্ছে যখন এটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় (Extremely Severe Cyclonic Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত) পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে দমকা হাওয়া সহ যা ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে। আগামীকাল বুধবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি অতি তীব্র ঘূর্ণিঝড় (Very Severe Cyclonic Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) হিসাবে আঘাত করার আশংকা করা যাচ্ছে।


Related Post