একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘুর্নিঝড় আপডেট: ২ (২৪ শে অক্টোবর)

Blog Image
Email : 8k 12k

বঙ্গপোসাগরে সাম্ভব্য ঘুর্নিঝড় আপডেট: ২ (২৪ শে অক্টোবর)
গতকাল শুক্রবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে "সুস্পষ্ট নিম্নচাপে (Wellmarked low-pressure system)" পরিণত হয়েছে। জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে আজ, ২৪ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ১১ টা বেজে ২০ মিনিটের সময় নিম্নচপাটির কেন্দ্রে প্রায় ১৫ দশমিক ৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ১২ পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করছিল। সুস্পষ্ট নিম্নচাপটি যে স্হানে অবস্হান করতেছে সেই স্হানে ঘুর্নিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করতেছে। ফলে আজ, ২৪ অক্টোবর সুস্পষ্ট নিম্নচাপটি প্রায় একই এলাকায় অবস্থান করে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে (Depression) পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে এটি কিছুটা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আগামীকাল ২৫ অক্টোবর আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে (Deep Depression) এবং ২৬ অক্টোবর সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘুর্নিঝড়ে পরিনত হলে এর নাম হবে "অর্নব"। সাম্ভব্য এই ঘুর্নিঝড়টি আগামী মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওরিশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্হলভাগ আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। সমুদ্রে থাকা অবস্হায় সাম্ভব্য ঘুর্নিঝড়টির শক্তি অতি তীব্র ঘুর্নিঝড় (Severe Cyclonic Storm) (ঘন্টায় বাতাসের গতিবে ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত) পর্যন্ত উঠতে পারে। তবে উপকূলে আঘাতের সময় এটির শক্তি কিছুটা কমে গিয়ে তীব্র ঘুর্নিঝড় বা Cyclonic Storm (ঘন্টায় বাতাসের গতিবে ৬৩ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত) হিসাবে আঘাত করার সম্ভাবনা রয়েছে। ঘুর্নিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ঘুর্নিঝড় এর প্রভাব পড়বে বাংলাদেশের উপরে যা নিচে উল্লেখ করা হলো। কৃষকদের জন্য বৃষ্টিপাত পূর্বাভাস: ============================ আগামী ২৬ শে অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, দক্ষিন চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলা ছাড়া দেশের অন্য ৬০ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। ২৭ শে অক্টোবর হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। ২৮ ও ২৯ তারিখে পুরো দেশের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। জমিতে পাকা ধান থাকলে আগামী ২৬ শে অক্টোবরের মধ্যে ধান কেটে মাড়াই করার পরামর্শ দেওয়া যাচ্ছে। সমুদ্র-গামী জেলে ও নৌযান চলাচলের জন্য ঘূর্ণিঝড় পূর্বাভাস ও সতর্কতা ============================================= আজ শনিবার ২৪ অক্টোবর থেকে উত্তর বঙ্গোপসাগর ক্রমশ উত্তাল হতে শুরু হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তাই গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের আগামীকাল ২৫ শে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার এবং ২৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। লবণ চাষিদের জন্য পরামর্শ ======================== কক্সবাজার জেলার লবণ চাষিদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে জমিতে যদি তুলে ফেলার মতো কোন লবণ থাকে তবে তা আগামী ২৬ শে অক্টোবর এর মধ্যে তুলে ফেলা কিংবা জড়ো করে রাখলে ক্ষতির সম্ভাবনা কম থাকবে।

Related Post