একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় অর্ণব এর প্রভাবে বাংলাদেশের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস: (২৮ থেকে ৩০ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 11k 12k

ঘূর্ণিঝড় অর্ণব এর প্রভাবে বাংলাদেশের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস: (২৮ থেকে ৩০ শে অক্টোবর, ২০২৬)

২৮ শে অক্টোবর: খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় নিম্নরূপ:

চট্টগ্রাম বিভাগ: দুপুর ২ টার পর থেকে রাত ৮ টা।
খুলনা বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
রংপুর বিভাগ: সন্ধ্যা ৭ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে।

২৯ শে অক্টোবর: দিনের বিভিন্ন সময়ে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা শহরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

৩০ শে অক্টোবর: খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে।




ছবিতে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আজ বুধবার থেকে শুরু করে আগামী শুক্রবার রাত ১২ টা পর্যন্ত সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান।

Related Post