একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আমালাপুরাম ও কাকিনাদা শহরের উপকূলে আঘাত করেছে।

Blog Image
Email : 24k 12k

ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করেছে।
ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় শহর আমালাপুরাম ও কাকিনাদা শহরের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করা শুরু করেছে রাত ১১ টার পর থেকে। কৃত্রিম ভূ-উপগ্রহ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত আবহাওয়া রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় অর্ণবের কেন্দ্র আজ মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিশাখাপত্তম সামুদ্র বন্দরের দক্ষিণ দিকে অবস্থিত উপকূলীয় শহর আমালাপুরাম ও কাকিনাদা শহরের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করা শুরু করেছে আজ রাত ১১ টার পর থেকে। ঘুর্নিঝড়টি খুব দ্রুতগতিতে উপকূল অতিক্রম করতেছে। আশংকা করা যাচ্ছে সকাল ৬ টার পূর্বেই ঘুর্নিঝড়টি উপকূল ছেড়ে স্হল ভাগে প্রবেশ করার। উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি সম্ভবত অতি প্রবল ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১১৮ কিলোমিটার থেকে ১৬৫ কিলোমিটার পর্যন্ত) হিসাবে আঘাত করতেছে। ঘূর্ণিঝড় দুর্গত মানুষদের জান ও মাল রক্ষার জন্য প্রার্থনা করছি।


Related Post