একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৯ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 18k 12k

বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৯ শে অক্টোবর, ২০২৬)
আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রাজশাহী বিভাগ: সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রংপুর বিভাগ: সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বরিশাল বিভাগ: বরগুনা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি জেলায় হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।


Related Post