একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১০ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 11k 12k

শনিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১০ টা পর্যন্ত প্রযোজ্য 


আজ শনিবার সকাল ৮ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ অপেক্ষাকৃত কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। 


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সকাল ১১ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ১ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রংপুর বিভাগ:  এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ৩ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ৩ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ দুপুর ৩ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সারাদিন বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সারাদিন বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন স্থানে খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে না। আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post