একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৬ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 67k 12k

রবিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (২৬ শে জুলাই, ২০২৬)

আজ রবিবার দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ দুপুর ১২ টার পূর্বে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম (কক্সবাজার ও বান্দরবন জেলা ছাড়া) ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ১২ টার পূর্বে শুধুমাত্র সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অল্প কিছু জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আজ সকাল ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।


খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভবতা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


চট্টগ্রাম বিভাগ: আজ চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কক্সবাজার, বান্দরবন, নোয়াখালী, ব্রাক্ষণবাড়িয়া জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

  

ঢাকা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ১২  টার মধ্যে গোপালগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

  

রাজশাহী বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে।  


সিলেট বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। 

  

রংপুর বিভাগ: আজ দুপুর ৩ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে।   


বরিশাল বিভাগ: আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য:  আজ দুপুর ৩ টার পূর্বে ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে  হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর দিকের জেলাগুলোর উপরে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ রবিবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বান্কুরা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোকলাতা, হাওড়া, হুগলী, মেদিনীপুর জেলার উপরে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


Related Post