শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ৩ টার পর থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বৃষ্টি হচ্ছে যা আজ সরারাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। তবে সকালের দিকে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলার উপরে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল, গাজীপুর, মাকিগন্জ ও ঢাকা জেলার কোন-কোন উপেজলার উপরে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। তবে আজ ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। তবে আজ ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার ২/১ টি উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আজ ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। তবে আজ ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে।

