একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৪ শে জুলাই, ২০২৬)

Blog Image
Email : 19k 12k

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৪ শে জুলাই, ২০২৬)


আজ শুক্রবার দুপুর ১ টার সময় রাডার, কৃত্রিম ভূ-উপগ্রহ ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ লঘুচাপের প্রভাবে আজ দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

  

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা আজ সারাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 


খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টি হচ্ছে যা আজ সরাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 


চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, কক্সবাজার জেলার উপরে। 


ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের শরিয়তপুর, গোপলাগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময় ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, মানিকগঞ্জ জেলার উপরে। আজকেও ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।  


রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। তবে আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলার উপরে।

  

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত দেখা যায় নি। তবে আজ দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


সিলেট বিভাগ: আজ দুপুর ৩ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে।


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে।  দুপুর ২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে বেশিভাগ জেলার উপরে।


=======================================

ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় উত্তর-পশ্চিম ত্রিপুরার বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ও উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, কোকলাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মালদহ, মেদিনীপুর জেলার উপরে।

Related Post