মঙ্গলবারের বৃষ্টিপাত পূর্বাভাস (১৪ ই জুলাই, ২০২৬)
বর্ষা মৌসুমে একটি সক্রিয় বৃষ্টিপাত দশার পরে সাধারণত একটি নিষ্ক্রিয় বা কম সক্রিয় বৃষ্টিপাত দশা আসে। একই প্রক্রিয়া অনুসরণ করে গত ১ সপ্তাহের অতিবৃষ্টির দশার শেষে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী ১ সপ্তাহ দেশব্যাপী অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত দশা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগে নিম্নলিখিত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের অল্প কিছু জেলার উপরে জেলা উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন-কোন স্থানে।
সিলেট বিভাগ: আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।
ঢাকা বিভাগ: খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন-কোন স্থানে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার উপরে।
চট্টগ্রাম বিভাগ: আজ বিকেল ৬ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: বিকেল ৪ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

