একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (১৩ ই জুলাই, ২০২৬)

Blog Image
Email : 114k 12k

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস (১৩ ই জুলাই, ২০২৬)

আজ সোমবার সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে  মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। বৃষ্টি ১ থেকে ৩ ঘণ্টা স্থায়ী হতে পারে। 

খুলনা বিভাগ: উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। তবে দক্ষিণ দিকের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রাজশাহী বিভাগ: সকল জেলা। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলায়। 

ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলায়।  

বরিশাল বিভাগ: সকল জেলা। তবে বরিশাল, ঝালকাঠি জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। 

সিলেট বিভাগ: সকল জেলা। তবে সুনামগঞ্জ ও সিলেট জেলার অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা। 

চট্টগ্রাম: সকল জেলা। তবে চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলায় অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা 

রংপুর বিভাগ: সকল জেলা। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম জেলায়। 


ভারতের ত্রিপুরা রাজ্য: বেশিভাগ রাজ্যের উপরে হালাক থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: উত্তর দিকের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 


Related Post