একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: ৫ বিভাগে ভারি বৃষ্টির আশংকা

Blog Image
Email : 14k 12k

রবিবার রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির আশংকা


আজ রবিবার রাত ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে দেশের উত্তর দিকের ৩ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে  মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 


ঢাকা বিভাগ: ঢাকা শহর সহ ঢাকা বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। তবে ঢাকা শহরের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। 


রংপুর বিভাগ: সকল জেলার উপরে ভারি থেকে অতি ভারি পরিমাণে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।


ময়মনসিংহ বিভাগ: জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলার উপরে ভারি পরিমাণে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।


সিলেট বিভাগ: সকল জেলা তবে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা সুনামগঞ্জ ও সিলেট জেলায়।


চট্টগ্রাম:  চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন


খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, মাগুরা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


রাজশাহী বিভাগ: সকল জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বরিশাল বিভাগ: উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


Related Post