একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

ঢাকা শহর সহ দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা সকাল থেকে দুপুর পর্যন্ত।

Blog Image
Email : 17k 12k
ঢাকা শহর সহ দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা সকাল থেকে দুপুর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা শহরের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। একই সময়ের মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনিসংহ, খুলনা ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপরে উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।


Related Post