দেশব্যাপী তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা মঙ্গলবার রাতে
আজ রাত ৮ টার পর থেকে ১০ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে বাংলাদেশের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোতে প্রবেশ করতে যাচ্ছে তীব্র বজ্রপাত যুক্ত বৃষ্টি-বাহী মেঘ। ৮ টার পর থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে, ৮ টার ৩০ মিনিটের পর থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে; এবং ৯ টা থেকে ১০ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে রাত ১২ টা।
রাজশাহী বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে রাত ১১ টা।
খুলনা বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ৯ টার পর থেকে রাত ২ টা।
ঢাকা বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ১১ টার পর থেকে ভোর ৫ টা।
ময়মনসিংহ বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ১০ টার পর থেকে ভোর ৪ টা।
বরিশাল বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ১১ টার পর থেকে ভোর ৪ টা।
সিলেট বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে সকাল ৬ টা।
চট্টগ্রাম বিভাগ: অতিক্রমের সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে সকাল ৬ টা।

