একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৩ শে জুন, ২০২৬)

Blog Image
Email : 36k 12k

মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৩ শে জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৯ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের বাগেরহাট ও খুলনা জেলার উপকূলীয় কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের মধ্য ও উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

খুলনা বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগের সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র ও নদ-নদীর মোহনাগুলো উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।    

রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা সকাল ১১ টার মধ্যে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে একবার ও রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে আর একবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে একবার ও রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে আর একবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ: দুপুর ৩ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগন্জ, নরসিংদী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। 

আজ ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  


Related Post