সোমবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার সময় (রাত ৩ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে শুধুমাত্র রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাত ৩ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধর জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এই বৃষ্ট ভোর ৫ টা পর্যন্ত অব্থত থাকার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন জেলায় বৃষ্টি হচ্ছে না। রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে বগুড়া, সিরাজগন্জ ও পাবনা জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের কোন জেলায় বৃষ্টি হচ্ছে না। তবে রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের বরগুনা, ভোলা ও পটুয়াখালি জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

