শনিবারের (৯ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
(সকাল থেকে দুপুর ৩ পর্যন্ত )
আজ শনিবার সকাল ৯ টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ৯ টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে শুধুমাত্র রংপুর ও রাজশাহী বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাগুলোর উপরে দুপুর ৩ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

