একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস: (২৩ শে নভেম্বর, ২০২৬)

Blog Image
Email : 43k 12k

সোমবারের বৃষ্টিপাত পূর্বাভাস: (২৩ শে নভেম্বর, ২০২৬)
আজ সোমবার দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট ও মৌলভীবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে পুরো দেশে বৃষ্টিপাত বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বেশিভাগ জেলার আকাশ মেঘমুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post