একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় আকভান: বাংলাদেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টিপাতের আশংকা

Blog Image
Email : 21k 12k

বাংলাদেশের উপরে ঘূর্ণিঝড় আকভান এর সম্ভব্য প্রভাব: ১৮ ই নভেম্বর, ২০২৬ (বিকেল ৫ টা)
আজ, ১৮ ই নভেম্বর ২০২৬, বাংলাদেশ সময় দুপুর ৩ টার সময় ঘুর্নিঝড় অকাভান এর কেন্দ্রের অবস্হান ছিল প্রায় ১৩ দশমিক ৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘুর্নিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় প্রায় ৭৪ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ঘুর্নিঝড়টির চার-পাশে ২০ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল (বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান) ও আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য, এবং আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভান এর যাত্রা পথ গত ১২ ঘণ্টায় আরও উত্তর-পশ্চিম দিকে সরে এসেছে ভারতের ওড়িশা রাজ্যের দিকে। ফলে সর্বশেষ অবস্থা বিশ্লেষণ করে আশংকা করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভান ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য উত্তর দিকের শেষ অংশ ও ওড়িশা রাজ্যের দক্ষিণ দিকের উপকূলীয় এলাকার উপর দিয়ে উপকূলে আঘাত হানার আশংকা করা যাচ্ছে আগামী শুক্রবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আকভান আরও কিছুটা উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে পুরোপুরি ভারতের ওড়িশা রাজ্যের উত্তর দিক ও ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের পশ্চিম দিকের উপর দিয়ে উপকূলে আঘাত করার। ফলে সর্বশেষ অবস্থা অনুসারে ঘূর্ণিঝড় আইভান এর ভালো রকমের প্রভাব পড়ার আশংকা করা যাচ্ছে বাংলাদেশের উপরে। ঘূর্ণিঝড় এর প্রভাবে পুরো বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে ১৮, ১৯, ২০, ও ২১ শে নভেম্বর। আজ থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। সবচয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে ২০ ও ২১ শে নভেম্বর। ২২ শে নভেম্বরও রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার প্রবল আশংকা করা যাচ্ছে। স্বাভাবিক সময়ের অপেক্ষা ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা করা যাচ্ছে।

Related Post